শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার.

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৮৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের চকগাঁও দক্ষিণ টিকিয়া এলাকায় মরহুম মইনুল মাস্টারের স্মরণে তাঁর নিজ বাড়িতে ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) জুমাআর নামাজের পর আয়োজিত এ মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মরহুমের ছেলে ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফারুক খান। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন তাজু, শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দৈনিক খোলা চিঠি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত রবিন, দৈনিক জনসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ ইসমাইল মাহমুদ ও সৈয়দ ছায়েদ আহমদ, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, ৪নং সিন্দুরখান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ আবু খায়ের সিদ্দিক মুরাদ চৌধুরী এবং ৯নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-২ মোঃ শাহজাহান আহমেদ।
এছাড়াও মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, সার্ক মানবাধিকার সংস্থার সহ-সভাপতি এম এ আবেদ শাহ আল মোজাহিদী, মোঃ আবু হানিফ, মোঃ ইয়াছিন তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মাহফিলে স্থানীয় আলেম-ওলামাগণ কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ওয়াজ মাহফিল পরিবেশন করেন। শেষে মরহুম মইনুল মাস্টারের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মাহফিলে আশপাশ এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন, যা এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি করে। মাহফিল শেষে আগতদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
17 April 2026

ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার.

www.promothalo.com
17 April 2026

ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার.

www.promothalo.com