শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে বাথস্থ ফিলিপিনি মার্কেটের ভিলায়জু মলের বাংলাদেশী ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১০২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬

রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে বাথস্থ ফিলিপিনি মার্কেটের ভিলায়জু মলের বাংলাদেশী ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সৌদিআরব থেকে ছাদেক আহমাদ।

সৌদিআরব রিয়াদে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাথাস্থ ফিলিপিনি মার্কেটের ভিলায়জু মলের বাংলাদেশী ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
আনন্দে মেতে উঠা ফুটবল প্রেমীদের মধ্যে চট্টগ্রাম একাদশ ও নোয়াখালী একাদশ দলে বিভক্ত হয়ে মোট চারটি দলে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলার সার্বিক আয়োজনে ছিলেন নাছির উদ্দিন ও হারুনুর রশিদ বেপারী।

খেলায় অংশগ্রহণ কারীদের মধ্যে বিজয় অর্জন করেন চট্টগ্রাম একাদশ ফুটবল ম্যাচ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি সৌদিআরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এনটিভি প্রতিনিধি ফারুক আহমেদ চাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি দর্শক ফোরামের প্রচার সম্পাদক সফিক উল্যাহ ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলা ৫২নিউজের সৌদিআরব ব্যুরো চিফ ছাদেক আহমাদ।

খেলায় সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন চট্টগ্রাম একাদশের রুবেল হোসেন।

চট্টগ্রাম একাদশের রুবেল হোসেন ও নোয়াখালী একাদশ দলের জহির মুন্সীর প্রতিনিধিত্বে আনন্দ মুখর পরিবেশে খেলা সমাপ্তি করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
28 March 2026

রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে বাথস্থ ফিলিপিনি মার্কেটের ভিলায়জু মলের বাংলাদেশী ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত;

www.promothalo.com
28 March 2026

রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে বাথস্থ ফিলিপিনি মার্কেটের ভিলায়জু মলের বাংলাদেশী ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত;

www.promothalo.com