শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা নিবেদন;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৯৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা নিবেদ

মোহাম্মদ আমিনুল ইসলাম
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করেছে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন পরিষদ।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ও ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন ইউনিয়নের সকল দফাদার ও গ্রাম পুলিশ সদস্যরা। তারা নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
27 March 2026

মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা নিবেদন;

www.promothalo.com
27 March 2026

মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা নিবেদন;

www.promothalo.com