শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

রুমায় বিভক্ত বিএনপি’র আলাদা পুষ্পস্তবক অর্পণ, পর্যবেক্ষকদের মধ্যে হতাশা।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

রুমা প্রতিনিধি

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে বান্দরবানের রুমায উপজেলায় শহীদ মিনারে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেছে বিভক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শহীদ মিনারে ফুল দিতে একটি অংশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইদ্রিছ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক লুপ্রু মারমা, ভানরৌপুই বম, লালকুং বম, বাথোয়াইচিং, যুব নেতা আরিফ উদ্দিন ও উশৈসিং মার্মাসহ নেতৃবৃন্দ।

অন্যদিকে বিএনপি সাবেক সহ-সভাপতি ও বাজার চৌধুরী সাংমোয়ান বম, পালিয়ান বম, যুব নতা মংক্যচিং মার্মা এর নেতৃত্বে তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দলটির দুই অংশ আলাদা কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করায় বিএনপির দুই ভাগে বিভক্তির বিষয়টি স্পষ্ট লক্ষ্য করা যায়। এঘটনায়
স্থানীয় নেতাকর্মী ও পর্যবেক্ষকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর দেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয়।
নতুন সরকার গঠনের পর এটিই ছিল- প্রথম কোনো গৃহিত জাতীয় দিবস।
কিন্তু এমন গুরুত্বপূর্ণ দিনে দলটির বিভক্ত উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সংসদ নির্বাচনের আগেও বিএনপি দুই ভাগে বিভক্ত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিভক্ত দুই পক্ষই ধানের শীষের পক্ষে কাজ করেছিল বলে জানা যায়।
সেই ঐক্যের ধারাবাহিকতা বজায় না থাকায় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দুই পক্ষের যে কোনো সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের পর দলীয় ঐক্য সুসংহত করা জরুরি। অন্যথায় অদুর ভবিষ্যতে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তৃণমূল নেতা-কর্মীরা বলেছেন, রুমা উপজেলায় এসময়ে বিএনপির ঐক্য না হলে সামনে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে অন্য তৃতীয় শক্তি সুবিধা তৈরি হবে। এ অবস্থায় বিভক্ত বিএনপি নেতাকর্মীদের এক হওয়ার লক্ষ্যে এবং দলীয় কার্যক্রম চাঙ্গা করতে যত দ্রুত সম্ভব নতূন কমিটি গঠন করা জরুরি বলে অনেকে মনে করছেন।

বিএনপি’র সাবেক সভাপতি মো. ইদ্রিছ মিয়া ও সাবেক সহ সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা বলেছেন, অজ্ঞাত কারণে জাতীয় সংসদ নির্বাচনকালীনসহ আগে ও পরবর্তী সময় অপর একটি অংশ তাদের এড়িয়ে রেখেছেন। তাই তারা নিজেদের মতন করে বিএনপির আদর্শকে বুকে লালন পালন করে বিএনপি দলের পক্ষ থেকে অমর শহীদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছি।

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র রুমা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি লাললিয়ানসম বম (পালিয়ান) বলেছেন, রুমা উপজেলায় বিএনপির কোনো অনুমোদিত কমিটি নেই। তাই নিজেদের মতন শহীদ মিনারে ফুল দিয়েছে। নতুন কমিটি গঠিত হলে আর কোনো ঝামেলা থাকবেনা বলে জানিয়েছেন তিনি।
শৈহ্লাচিং মার্মা
রুমা প্রতিনিধি

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
22 February 2026

রুমায় বিভক্ত বিএনপি’র আলাদা পুষ্পস্তবক অর্পণ, পর্যবেক্ষকদের মধ্যে হতাশা।

www.promothalo.com
22 February 2026

রুমায় বিভক্ত বিএনপি’র আলাদা পুষ্পস্তবক অর্পণ, পর্যবেক্ষকদের মধ্যে হতাশা।

www.promothalo.com