শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

গাজীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেফতার

বার্তা সম্পাদক / ৪৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি, গাজীপুর:

​গাজীপুর মহানগরীর গাছা থানায় ৩ বছর বয়সী এক শিশুকে (ছদ্মনাম টুম্পা) ধর্ষণের অভিযোগে মো. ঝন্টু (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে গাছার পলাশোনা এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গাছা থানায় মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২টার দিকে প্রতিবেশী মৃত সিরাজ মিয়ার ছেলে মো. ঝন্টু ভুক্তভোগীর বাসায় আসেন। তিনি শিশুটির মাকে নিজের অসুস্থ স্ত্রীর জন্য ধনিয়া পাতা পরিষ্কার করে দিতে সাহায্য চান। শিশুটির মা কাজে ব্যস্ত হয়ে পড়লে, এই সুযোগে আসামি বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে যান।

​কিছুক্ষণ পর শিশুর চিৎকার শুনতে পেয়ে মা তাকে ডাকতে শুরু করেন। এর কিছুক্ষণ পর শিশুটি ক্রন্দনরত ও বিধ্বস্ত অবস্থায় আসামির ঘর থেকে বের হয়ে আসে। পরবর্তীতে শিশুটি জানায়, লুকোচুরি খেলার কথা বলে ঘরের দরজা আটকে তাকে যৌন নিপীড়ন করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন:
​”অভিযোগ পাওয়ামাত্রই আমরা দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছি। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে (মামলা নং-৯/৩৬)। ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি অত্যন্ত জঘন্য অপরাধ, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আদালতে দ্রুত চার্জশিট জমা দেওয়া হবে যাতে আসামি সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি পায়।”

এই পৈশাচিক ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অপরাধীর কঠোরতম শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন। বর্তমানে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
06 February 2026

গাজীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেফতার

www.promothalo.com
06 February 2026

গাজীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেফতার

www.promothalo.com