শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

বটিয়াঘাটায়উপজেলা আমির পুর ইউনিয়নে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত,

বার্তা সম্পাদক / ৬৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

খুলনা জেলা প্রতিনিধি:-

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমিরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার বিকাল ৩টায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স. ম. ইনামুল হক।

‎আমিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বটিয়াঘাটা থানা জামায়াতের আমির মাওলানা আবু ইউসুফ, নায়েবে আমির হাফেজ মাওলানা আশরাফ আলী, খেলাফত মজলিস বটিয়াঘাটা থানার সভাপতি মুফতি সলিমুল্লাহ, খেলাফত মজলিস খুলনা জেলা সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আসাপুর রহমান, অ্যাডভোকেট সুজায়েত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎এছাড়া উপস্থিত ছিলেন থানা বাইতুল মাল সেক্রেটারি আব্দুল কাদের গাজী, ছাত্রনেতা ওমর হামজা, ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের সভাপতি হাফেজ উদ্দিন মিলন, ৬ নং ইউনিয়নের আমির মাওলানা নাজমুল হাসান, ২ নং ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতাকর্মীরা। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

‎প্রধান অতিথির বক্তব্যে কৃষ্ণ নন্দী বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনী কার্যক্রমে বাধা দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
06 February 2026

বটিয়াঘাটায়উপজেলা আমির পুর ইউনিয়নে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত,

www.promothalo.com
06 February 2026

বটিয়াঘাটায়উপজেলা আমির পুর ইউনিয়নে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত,

www.promothalo.com