মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

“স্কুল খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ব্যবহারবান্ধব করা হচ্ছে – মেয়র ডা. শাহাদাত হোসেন”

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৬৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

কাট্রলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিশিষ্ট অতিথিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, যিনি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন,
“শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস এবং দলগত মনোভাব গড়ে তোলে। নগরীর ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে, যাতে শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম সুস্থ ও ক্রীড়াবান্ধব পরিবেশে বেড়ে উঠতে পারে।”

মেয়র আরও বলেন,
“কাট্রলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠ আধুনিকায়ন করা হবে, যা শিক্ষার্থীদের জন্য উন্নতমানের ক্রীড়া সুবিধা নিশ্চিত করবে। স্কুল খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আধুনিক এবং ব্যবহারবান্ধব করা হচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস তাহেরা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন ড. নাজনীন কাউসার চৌধুরী, সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম; এবং আহমেদ উল আলম রাসেল, আজীবন দাতা সদস্য।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
05 February 2026

“স্কুল খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ব্যবহারবান্ধব করা হচ্ছে – মেয়র ডা. শাহাদাত হোসেন”

www.promothalo.com
05 February 2026

“স্কুল খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ব্যবহারবান্ধব করা হচ্ছে – মেয়র ডা. শাহাদাত হোসেন”

www.promothalo.com