শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সিঙ্গাইরে চুরি ও জালিয়াতি মামলায় যুবক গ্রেপ্তার

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৪৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় চুরি ও জালিয়াতি মামলায় মো. খালেক (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার খোলাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সিআর ৭২৩/২৪ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৮০ ও ৪৭৫ ধারায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

সিঙ্গাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
04 February 2026

সিঙ্গাইরে চুরি ও জালিয়াতি মামলায় যুবক গ্রেপ্তার

www.promothalo.com
04 February 2026

সিঙ্গাইরে চুরি ও জালিয়াতি মামলায় যুবক গ্রেপ্তার

www.promothalo.com