শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে যমুনা নদীতে জাটকা নিধন প্রতিরোদধ কার্যক্রম বাস্তবায়নে অভিযান অবৈধ কারেন্ট জাল উদ্ধার পুড়িয়ে ধ্বংস

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৬৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ যমুনা নদীর সদর অংশে নদীতে -২০২৫-২০২৬ অর্থ বছরে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নে- সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে – সিরাজগঞ্জ যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে তা নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং ঝাটকা ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

জাটকা ইলিশ মাছ ও জাল জব্দসহ ২ জেলেকে আটক করে চারহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গত সোমবার সকাল হতে বিকেল পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান (অতিরিক্ত দায়িত্ব) সহযোগী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন এর নেতৃত্বে যমুনা নদীর সদর অংশে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী মোঃ গোলাম রাব্বী, অফিস স্টাফ জহুরুল ইসলাম এবং নৌ-পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
03 February 2026

সিরাজগঞ্জে যমুনা নদীতে জাটকা নিধন প্রতিরোদধ কার্যক্রম বাস্তবায়নে অভিযান অবৈধ কারেন্ট জাল উদ্ধার পুড়িয়ে ধ্বংস

www.promothalo.com
03 February 2026

সিরাজগঞ্জে যমুনা নদীতে জাটকা নিধন প্রতিরোদধ কার্যক্রম বাস্তবায়নে অভিযান অবৈধ কারেন্ট জাল উদ্ধার পুড়িয়ে ধ্বংস

www.promothalo.com