লাকসাম মুদাফরগঞ্জে আবু বকর সিদ্দিকের পথসভায় জনসমুদ্রে রূপ নেয়, অপচয়মুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার
জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক
/ ৪৭
বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
শেয়ার করুন
রবিউল হোসাইন সবুজ, (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোটের (চেয়ার প্রতীক) প্রার্থী আবু বকর সিদ্দিক লাকসামের মুদাফ্ফরগঞ্জ বাজারে এক নির্বাচনী পথসভা করেছেন। বুধবার বিকেলে আয়োজিত এ পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, “আমরা অন্যদের মতো জান্নাতের টিকিট কিংবা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলি না। আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় কোষাগারের একটি টাকাও নষ্ট হতে দেব না।”
তিনি আরও বলেন, “আমরা সবসময় স্বাধীনতার স্বপক্ষে কথা বলি। দেশ ও জাতির স্বার্থেই আমাদের রাজনীতি।” এ সময় তিনি সৎ নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত জনতা তার বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
পথসভায় বৃহত্তর সুন্নি জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভা শেষে প্রার্থী আবু বকর সিদ্দিক বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চেয়ার প্রতীকে ভোট প্রার্থনা করেন।