শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল

রিপোর্টারের নামঃ / ১০৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক: জনগণের প্রত্যাশিত প্রার্থী আব্দুল মান্নান সাহেবের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ কাওছার আহমদ। পরে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হক।
এ সময় আরও বক্তব্য দেন শহর জামায়াতের সভাপতি হাফেজ তাজুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, রাজনগর জামায়াতের সেক্রেটারি মিছবাহুল হাসান, সদর জামায়াতের সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, কমলগঞ্জ জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বাবু সজল ঘোষ, অ্যাডভোকেট আব্দুর রব, শিবিরের শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ, প্রবাসী আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ মহি উদ্দিন আহমদ শাহীন, ব্যবসায়ী জহিরুল ইসলাম মায়া, দেওয়ান মুয়াজ্জামান, যুবনেতা আব্দুল্লাহ আহমদ মুন্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনতার প্রার্থী আব্দুল মান্নান একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসন পরিচালক মোঃ ইয়ামীর আলী। তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে এই আন্দোলন আরও বেগবান হবে এবং ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
02 February 2026

জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল

www.promothalo.com
02 February 2026

জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল

www.promothalo.com