শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই : অধ্যক্ষ নাজমুল হক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর “দাড়িপাল্লা” প্রতীক মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, আমরা নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই।

নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে ন্যায় ও ইনসাফ বজায় রেখে নিরলস ভাবে কাজ করবো।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী প্রচারণার রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট ইউনিয়নের রাওথা এলাকায় বিকেলে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা নিরাপদে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। আপনাদের কেউ বাধা দিবেনা। কেননা আপনার একটি ভোট রাষ্ট্রের পবিত্র আমানত। একই সঙ্গে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন, নির্বাচনের দায়িত্বে নিযুক্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

গণসংযোগকালেতাঁর সাথে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, শফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
30 January 2026

নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই : অধ্যক্ষ নাজমুল হক

www.promothalo.com
30 January 2026

নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই : অধ্যক্ষ নাজমুল হক

www.promothalo.com