শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

বাঘা পৌরসভায় বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১০৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

চারঘাট প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী ০৬ (চারঘাট-বাঘা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত “দাড়িপাল্লার” প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বাঘা রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন।

 

প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।  বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। এরপর তিনি ছাতারী, চক-ছাতারী, সড়কঘাট ও পাকুড়িয়া এলাকায় স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন।

 

গণসংযোগকালে উঠান বৈঠকে অধ্যক্ষ নাজমুল হক বলেন, জনগণের হারানো অধিকার প্রতিষ্ঠা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। প্রচারণার মাত্র কয়েক দিনেই সাধারণ মানুষের যে অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, তাতে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে “দাঁড়িপাল্লা” প্রতীকের বিজয় সুনিশ্চিত।

 

গণসংযোগকালে সাথে উপস্থিত ছিলেন নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
27 January 2026

বাঘা পৌরসভায় বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক

www.promothalo.com
27 January 2026

বাঘা পৌরসভায় বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক

www.promothalo.com