বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সিঙ্গাইরে শীতকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১০২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

রুহুল আমিন জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সিঙ্গাইরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে খানবানিয়াড়া শীতকালীন ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সিঙ্গাইর উপজেলার খানবানিয়াড়া খেলার মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের তারকা ফুটবলার ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মোহাম্মদ আলী, আয়োজক কমিটির উপদেষ্টা শফিকুল আলম চন্দন, ইখতিয়ার উদ্দিন খান টুয়েল, আয়োজক কমিটির সদস্য নাফিসা আনজুম খান, নূরে জামান (পিয়াস), ফিরোজ খান হৃদয়, আজিম খান, মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু, অতিথি আপ্যায়ন কমিটির সভাপতি মুরাদ হোসেন খানসহ আরও অনেকে।

উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স কিং দলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় কালাচাঁন স্পোর্টিং ক্লাব। আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশের তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি।
খেলায় বিজয়ী দলের পুরস্কার হিসেবে থাকছে ১৫৫ সিসি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল এবং রানার্সআপ দলের জন্য থাকছে ১১০ সিসি সুজুকি হায়াতে মোটরসাইকেল।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
11 January 2026

সিঙ্গাইরে শীতকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

www.promothalo.com
11 January 2026

সিঙ্গাইরে শীতকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

www.promothalo.com