শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ বেলুটিয়া চরাঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের মাঝে “সুক” (SUK) এনজিও’র উদ্যোগে কম্বল বিতরণ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৩৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর পাড়ে অবস্থিত বেলুটিয়া চরাঞ্চলের-দরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে-সমাজ উন্নয়ন কার্যক্রম-“সুক” (SUK) এনজিও’র উদ্যোগে দু’শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

গিভ বাংলাদেশ ( Give Bangladesh) এর সহায়তায়-
শুক্রবার (৯ জানুয়ারি-২০২৬ খ্রি.) সকালে উক্ত কম্বল বিতরণ করার পর যমুনা নদীর পাড়ে অবস্থিত পুঠিয়াবাড়ী জগনাথবাড়ীঘাট, চরমালশাপাড়ায় এলাকায় বসবাসরত দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও বস্তিবাসীদের মাঝে ও কম্বল বিতরণ করা হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রইস উদ্দিন, শার্প এনজিও’র চেয়ারম্যান মোঃ শওকত আলী প্রমুখ। এসময় সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক) এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, সমন্বয়কারী- রুনালায়লা এবং শাখা ব্যবস্থাপক-মোঃ সোহাগ আহমেদসহ অন্যান্য কর্মকর্তা এই কম্বল বিতরণ কার্যক্রম করেন ।

এই প্রচন্ড কনকনে শীত হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত অবস্থায় শীতার্ত দরিদ্র, অসহায়, ছিন্নমূল, বস্তিবাসী মানুষেরা কম্বল পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
09 January 2026

সিরাজগঞ্জ বেলুটিয়া চরাঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের মাঝে "সুক" (SUK) এনজিও'র উদ্যোগে কম্বল বিতরণ

www.promothalo.com
09 January 2026

সিরাজগঞ্জ বেলুটিয়া চরাঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের মাঝে "সুক" (SUK) এনজিও'র উদ্যোগে কম্বল বিতরণ

www.promothalo.com