সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক

প্রমথ আলো / ৮১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের সন্তান সাংবাদিক আছানুল হক জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সারা দেশের উপজেলা প্রতিনিধিদের মধ্যে সেরা প্রতিবেদক হিসেবে তৃতীয় স্থান অর্জন করেছেন। এ অর্জনে দৌলতপুরের সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক আছানুল হক।

সাংবাদিকতা জীবনে আছানুল হকের পথচলা শুরু হয় ২০১১ সালে সাপ্তাহিক ‘আদিবাসীর অধিকার’ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি হিসেবে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক মাটির পৃথিবী, দৈনিক সময়ের দিগন্ত, দৈনিক জয়যাত্রা, জাতীয় দৈনিক আলোকিত সকাল, মানবকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এ ছাড়া তিনি আইপি টিভি ৭১ বাংলা টিভিতেও কাজ করেছেন।

বর্তমানে তিনি দৈনিক জয়যাত্রা, জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ এবং চ্যানেল এস টিভিতে কর্মরত রয়েছেন।

সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের নানা সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন সাংবাদিক আছানুল হক। মানুষের কল্যাণে সংবাদ পরিবেশন এবং এলাকার নানা অনিয়ম ও সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সেরা প্রতিবেদক হিসেবে তৃতীয় স্থান অর্জন তাঁর সাংবাদিকতা জীবনের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। এই অর্জনে তিনি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দৌলতপুরের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি আগামী দিনে এলাকার মানুষের জন্য আরও ভালো কিছু করতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
22 October 2026

জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক

www.promothalo.com
22 October 2026

জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক

www.promothalo.com