নন্দীগ্রামে দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেন 
বেল্লাল হোসেন বাবু, সহকারী বার্তা সম্পাদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলাসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জামাল হোসেন। একই সঙ্গে তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের জয়ের বার্তা নিয়ে দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক।
তিনি আরও বলেন, নন্দীগ্রামের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
উপজেলার প্রতিটি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি নন্দীগ্রাম উপজেলাবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন। পাশাপাশি হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নন্দীগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।