সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সিংড়ায় ইটালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী বজলার রহমান বাচ্চু

প্রমথ আলো / ১২২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সিংড়ায় ইটালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী বজলার রহমান বাচ্চু

বেল্লাল হোসেন বাবু, সহকারী বার্তা সম্পাদক : শারদীয়  দুর্গাপূজা উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সিংড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য আলহাজ মো. বজলার রহমান বাচ্চু।

শনিবার (১৭ অক্টোবর) সকালে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩ নম্বর ইটালী ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি।”

তিনি আরও বলেন, “পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্প্রীতিই আমাদের সমাজের সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপন করব এবং একে অপরের আনন্দ-দুঃখ ভাগাভাগি করে নেব—এটাই আমার প্রত্যাশা।”

আলহাজ মো. বজলার রহমান বাচ্চু বলেন, “৩ নম্বর ইটালী ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যাশা আমার দীর্ঘদিনের। আমি চাই, আমাদের ইউনিয়ন হোক শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “আসুন, সব ভেদাভেদ ভুলে ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ ইটালী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাই। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ ও কল্যাণ বয়ে আনুক। সকলের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।”

উল্লেখ্য, আলহাজ মো. বজলার রহমান বাচ্চু ৩ নম্বর ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সিংড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সিংড়া উপজেলা বিএনপির সদস্য। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

“সম্প্রীতির বন্ধনে, মানবতার কল্যাণে—গড়ে উঠুক শান্তি ও সমৃদ্ধির ইটালী ইউনিয়ন।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
17 October 2026

সিংড়ায় ইটালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী বজলার রহমান বাচ্চু

www.promothalo.com
17 October 2026

সিংড়ায় ইটালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী বজলার রহমান বাচ্চু

www.promothalo.com