সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ঝিনাইগাতীর ধানশাইলে ল্যাপটিন বিতরণ নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান-ইউপি সদস্যের পাল্টাপাল্টি বক্তব্য

শেরপুর প্রতিনিধি: / ৬৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ঝিনাইগাতীর ধানশাইলে ল্যাপটিন বিতরণ নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান-ইউপি সদস্যের পাল্টাপাল্টি বক্তব্য

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২ নং ধানশাইল ইউনিয়নে ল্যাপটিন বরাদ্দ ও বিতরণ নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের বর্তমান (রানিং) ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা দিয়েছে। ইউপি সদস্যের দেওয়া একটি ফেসবুক পোস্টের পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

ধানশাইল ইউনিয়ন পরিষদের রানিং ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে দাবি করেন, ধানশাইল ইউনিয়নে মোট ৮৫টি ল্যাপটিন এসেছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম একাই ২৫টি ল্যাপটিন পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া দলীয়ভাবে ৬০টি ল্যাপটিন এবং ইউপি সদস্যদের জন্য কোনো ল্যাপটিন বরাদ্দ নেই বলেও পোস্টে দাবি করা হয়।

ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, “আমাদেরকে অনেকেই ফোন দিয়ে বলছেন, আমাদের ল্যাপটিন কোথায়? বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।” তিনি ল্যাপটিনের বরাদ্দ ও বিতরণ প্রক্রিয়া সবার কাছে স্পষ্ট করার দাবি জানান।

তবে ইউপি সদস্যের এমন বক্তব্যের বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। তিনি বলেন, “জাহাঙ্গীর আলম চেয়ারম্যান পদপ্রার্থী। তাই তিনি এ ধরনের পোস্ট দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন।” চেয়ারম্যানের দাবি, ল্যাপটিনের বরাদ্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ীই হয়েছে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস শাহ সারোয়ার বলেন, “ঝিনাইগাতী উপজেলায় মোট ১১৫টি ল্যাপটিন এসেছে। উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানকে ২৫টি করে ল্যাপটিন বরাদ্দ দেওয়া হয়েছে।”

সংশ্লিষ্টদের বক্তব্যে ল্যাপটিনের মোট সংখ্যা, বরাদ্দের ধরন ও বিতরণ প্রক্রিয়া নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। তবে প্রকৃত বরাদ্দ ও বিতরণের তালিকা প্রকাশ করা হলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, সরকারি বা সংশ্লিষ্ট কোনো বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে কারা কতটি ল্যাপটিন পেয়েছেন এবং কীভাবে তা বরাদ্দ ও বিতরণ করা হয়েছে—তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হোক। এতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া প্রশ্ন ও বিভ্রান্তি দূর হওয়ার পাশাপাশি প্রকৃত তথ্যও সবার সামনে স্পষ্ট হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
31 August 2026

ঝিনাইগাতীর ধানশাইলে ল্যাপটিন বিতরণ নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান-ইউপি সদস্যের পাল্টাপাল্টি বক্তব্য

www.promothalo.com
31 August 2026

ঝিনাইগাতীর ধানশাইলে ল্যাপটিন বিতরণ নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান-ইউপি সদস্যের পাল্টাপাল্টি বক্তব্য

www.promothalo.com