বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

রাজশাহীতে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত

প্রমথ আলো / ৫৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমন তার ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গত ২৭ আগস্ট তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশ কর্তৃক জারিকৃত পত্রের আলোকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ইমনের বরখাস্ত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ ভুক্তভোগী মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং ভূমি সেবাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নামজারি (মিউটেশন) ও বিবিধ সার্টিফিকেট মামলার সেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ ও চরম হয়রানির অভিযোগ উঠে। মূলত তিনিই এসিল্যান্ডকে ভুলভাল বুঝিয়ে অফিসে ঘুষ ও দুর্নীতির রামরাজত্ব গড়ে তোলেন। অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তার দাপটে অসহায় ছিলেন। একারণে ন্যায় কথা বলার সাহস পেতেন না কেউ। ইমনের বরখাস্তের খবরে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

সম্প্রতি তার এমন ঘুষ লেনদেনের একটি ভিডিও এক টিভি চ্যানেলে খবর প্রকাশিত হয়। ভুক্তভোগী নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ এবং খবরের সূত্রধরে প্রাথমিক তদন্তে এসব অনিয়ম ও দুর্নীতির সত্যতা মেলার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। এ আদেশের অনুলিপি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে। আর তানোর এসিল্যান্ডকে বরখাস্ত হওয়া কর্মচারীর অভিযোগনামা ও বিবরণী প্রস্তুত পূর্বক জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণের জন্য আদেশের অনুলিপিতে নির্দেশ দেয়া হয়।

এব্যাপারে তানোর উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড শিব সংকর বসাক বলেন, তার অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে জেলা প্রশাসক মহোদয় সাময়িক বরখাস্ত করেছেন। বিধিমতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
29 August 2026

রাজশাহীতে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত

www.promothalo.com
29 August 2026

রাজশাহীতে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত

www.promothalo.com