সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শাহজাদপুরে তরিকায়ে খাস মোজাদ্দেদীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস উদযাপন।

মুহাম্মদ ময়নুল হক / ৫২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬


মুহাম্মদ ময়নুল হক
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে তরিকায়ে খাস মোজাদ্দেদীর উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য জশনে জুলুস ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল আটটায় শাহজাদপুর উপজেলার নুকালী পশ্চিম পাড়া খানকায়ে হাকিমীয়া আফসারিয়া থেকে জুলুস বের হয়ে শাহজাদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করেন। পবিত্র ঈদে মিলাদুন নবী দঃ এর জুলুসের কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, পীর-মাশায়েখ, তরিকতের অনুসারী ও বিপুলসংখ্যক নবীপ্রেমী মুসল্লি অংশগ্রহণ করেন। জশনে জুলুসে নেতৃত্ব দেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা রাশিদুল ইসলাম লিটন।

এ সময় আবু বক্কর মুহাম্মদ শেখ শিবলীর দিকনির্দেশনায় এবং সিরাজগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সদস্য সচিব মাওলানা মুহাম্মদ শাহাদাৎ হোসেন মোজাদ্দেদী, মাওলানা ওবায়দুল হক সিরাজী ও মাওলানা মুহাম্মদ আব্বাস আলী সিরাজীসহ স্থানীয় আলেম-ওলামা ও তরিকতের অনুসারীরা জশনে জুলুসে অংশগ্রহণ করেন।

জশনে জুলুসে অংশগ্রহণকারীরা দরুদ ও সালাম পাঠ, নাতে রাসুল (দঃ) পরিবেশন এবং মহানবী হযরত মুহাম্মদ (দঃ)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। এ সময় বিভিন্ন ইসলামী স্লোগানে শাহজাদপুরের রাজপথ মুখরিত হয়ে ওঠে।

পরে আয়োজিত আলোচনা ও মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (দঃ)-এর পবিত্র জন্ম, তাঁর অনুপম জীবনাদর্শ, মানবতা, ন্যায়-ইনসাফ, ভ্রাতৃত্ব ও শান্তির শিক্ষা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দঃ) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবন, সুন্নাহ ও নৈতিক শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।

আয়োজকরা বলেন, মহানবী (দঃ)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি তাঁর জীবনাদর্শ ও সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ জশনে জুলুস ও মাহফিলের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মিলাদ কিয়াম দোয়া ও মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
27 August 2026

শাহজাদপুরে তরিকায়ে খাস মোজাদ্দেদীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস উদযাপন।

www.promothalo.com
27 August 2026

শাহজাদপুরে তরিকায়ে খাস মোজাদ্দেদীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস উদযাপন।

www.promothalo.com