মুহাম্মদ ময়নুল হক
শাহজাদপুর (সিরাজগঞ্জ)
প্রতিনিধি:
আগামী ২৮শে শ্রাবণ, ১২ আগস্ট শাহজাদপুরের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, পীরে তরিকত ফোকারায়ে ওয়ারেছী ইমাম সৈয়দ আবুল খায়ের মুহাম্মদ ওহিদ শাহ্ ওয়ারেছী (রহ.), যিনি রওশন মাওলানা নামে সুপরিচিত, তাঁর ২৩তম বাৎসরিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ইমাম বাড়ী, দরগাহ পাড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
পবিত্র ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে দরবারের গদিনীশি পীর পীরে তরিকত ফোকারায়ে ওয়ারেছী ইমাম সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছী (তারেক পীরকেবলা) জানান, দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকবে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত, মিলাদ ও কিয়াম, ইছালে ছওয়াব, দোয়া-মোনাজাত এবং মরহুমের জীবন, কর্ম ও দ্বীনি অবদান নিয়ে আলোচনা।
এই মহান ব্যক্তির পবিত্র ইছালে ছওয়াব মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, ইসলামি চিন্তাবিদ, ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্ত-অনুরাগীরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্ত-অনুরাগী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থেকে মাহফিলের ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ এবং মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়ায় শরিক হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।