শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ।

রিপোর্টারের নামঃ / ১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ

মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো:- রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়ার বিলে পুকুর খননকে কেন্দ্র করে বারবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানি ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মো. আব্দুর রাজ্জাক (৪২)।

গত বুধবার ২৯/৭/২৬ ইং তারিখে আবেদনে তিনি দাবি করেন, চাষাবাদ-অযোগ্য জমিতে নিয়ম মেনে পুকুর খননের কাজ করছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার প্রত্যয়নপত্রও রয়েছে।

লিখিত অভিযোগে মো. আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, দুর্গাপুর উপজেলার লক্ষনখলসী ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা মো. ইমান আলী এবং উপজেলা ভূমি অফিসের নৈশপ্রহরী মো. ইব্রাহিম খলিলের চাকরির পাশাপাশি এক্সকাভেটর ( ভেকু মেশিন) ভাড়ার ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে মেশিন ভাড়া না নেওয়ায় তারা উপজেলা প্রশাসনকে প্রভাবিত করে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানি, মামলা এবং এক্সকাভেটর (ভেকু মেশিনের ক্ষতিসাধনের ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৬ জুলাই ২০২৬ রাতে বাগমারা মোহনগঞ্জ মাদ্রাসার সামনে একটি ট্রলিতে বহন করা (এক্সকাভেটরভেকু মেশিন) আটক করে উপজেলা প্রশাসন। পরে ২৬ জুলাই সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গেলে তিনি জানতে পারেন, বন্ধ থাকা পুকুরে থাকা তার এক্সকাভেটর ভেকু মেশিনেও ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেন।

এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি থেকে রক্ষার আবেদন জানিয়েছেন মো. আব্দুর রাজ্জাক।

তবে অভিযোগে বিষয়ে মো. ইমান আলী ও ইব্রাহিম খলিলের সাথে বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোন বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম বলেন তদন্তপূর্বক আইনগত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হইবে

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ

01 August 2026

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ।

www.promothalo.com
01 August 2026

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ।

www.promothalo.com