বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন এর অন্যতম সহযোগী ০২ জন সন্ত্রাসী গ্রেফতার ।

বার্তা সম্পাদক / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২৯ জুলাই, ২০২৬

*প্রেস রিলিজ*

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাতে থানা এলাকায় নিয়মিত অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পরোয়ানাভুক্ত (জিআর-৪২৭/২৪, বায়েজিদ বোস্তামী থানা) পলাতক আসামি মোঃ আসিফ (২৫) বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন কোয়াইশ রোডের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পলাতক আসামী’কে গ্রেফতারের জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।

তবে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ আসিফ (২৫), পিতা-মোঃ ইউসুফ, মাতা-জরিনা বেগম, সাং-ট্যানারী বটতল, হাশেমশাহ মাদ্রাসা রোড, বড় হুজুর এর বাড়ি, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম; ২। সাইদুল ইসলাম প্রঃ আরিফ (২৪), পিতা-মৃত ফরিদুল আলম, মাতা-মৃত মিনহার বেগম, সাং-আমান বাজার শাহাজী বাড়ি, ১নং পাহাড়তলী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম বলে জানায় এবং তারা অসংলগ্ন ও পরস্পরবিরোধী তথ্য দিলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে আসামী মোঃ আসিফের পরিহিত প্যান্টের পেছনের কোমর থেকে ০১ (এক) টি কালো প্লাস্টিকের গ্রীপযুক্ত বিদেশী পিস্তল, যার ট্রিগার সচল, কালো গ্রীপের একপাশে ভাঙ্গা এবং উভয় পাশে ডলফিনের লোগো রয়েছে।পিস্তলের স্লাইডে “AUTO METIC PISTOL MADE IN ITLY” লেখা খোদাই করা আছে। এছাড়া পিস্তলের ম্যাগাজিনে লোড অবস্থায় ২ রাউন্ড গুলি পাওয়া যায়। যার পিছনে খোদাই করে “25” “32” “HPM” লিখা আছে। আসামী সাইদুল ইসলাম প্রকাশ আরিফের দেহ তল্লাশীকালে তার প্যান্টের সামনের বাম পকেটে ছোট পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় আরও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চারটি গুলির পেছনে “25”, “32” ও “HPM” লেখা খোদাই করা আছে। ধৃত আসামীদ্বয়ের হেফাজত হতে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বহনের বৈধ কোনো লাইসেন্স বা কাগজপত্র আসামিরা পুলিশকে দেখাতে পারেনি। পরবর্তী জিজ্ঞাসাবাদে তারা চট্টগ্রামের আলোচিত চিহিৃত সন্ত্রাসী ডেভিট ইমন এর অন্যতম সহযোগী এবং অবৈধভাবে অস্ত্র ও গুলি সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের কথা স্বীকার করে ।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা নং-৪৮, তারিখ ২৭/০৭/২০২৬ খ্রিস্টাব্দ, The Arms Act, 1878-এর 19-A ধারায় একটি মামলা রুজু করা হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারী কর্মচারীদের আঘাত ও হত্যার চেষ্টাসহ মোট ১১ টি মামলা এবং আসামী সাইদুল ইসলাম প্রকাশ আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির ০২ টি মামলা রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
28 July 2026

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন এর অন্যতম সহযোগী ০২ জন সন্ত্রাসী গ্রেফতার ।

www.promothalo.com
28 July 2026

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন এর অন্যতম সহযোগী ০২ জন সন্ত্রাসী গ্রেফতার ।

www.promothalo.com