সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

খাস জমি উদ্ধারে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা এবং খাস জমি রক্ষায় পুলিশের ভূমিকা বিষয়ে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে অধিবেশন পরিচালনা করলেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়

প্রমথ আলো / ৮৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার

আজ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৬-২০২৭-এর ১ম পর্যায়ের প্রশিক্ষণে অংশগ্রহণকারী রাজশাহী বিভাগের রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বক্তা হিসেবে অধিবেশন পরিচালনা করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।

মাঠ পর্যায়ে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসন, প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি এবং কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে তিনি “খাস জমি উদ্ধারে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা প্রদান এবং খাস জমি রক্ষায় পুলিশ বিভাগের ভূমিকা” শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তব্যে ডিআইজি মহোদয় খাস জমি উদ্ধারে পুলিশ ও রাজস্ব প্রশাসনের সমন্বিত উদ্যোগ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সরকারি সম্পত্তি দখলমুক্তকরণ, ভূমি-সংক্রান্ত বিরোধ নিরসন এবং খাস জমি সুরক্ষায় পুলিশের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জনস্বার্থে সরকারি খাস জমি সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পুলিশ ও রাজস্ব প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
22 July 2026

খাস জমি উদ্ধারে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা এবং খাস জমি রক্ষায় পুলিশের ভূমিকা বিষয়ে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে অধিবেশন পরিচালনা করলেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়

www.promothalo.com