মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ফটিকছড়ি দক্ষিণ খিরাম মতিউল্লাহ ছুপানি মসজিদ ময়দানে শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক এম দিদারুল আলম / ৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নস্থ দক্ষিণ খিরাম পূর্ব পাড়া ইমাম হোসাইন (রা:) স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের চট্টগ্রাম  প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে যানা যায় গত ১৮ জুলাই প্রতিবছরের মতো এবারও সংগঠনের ব্যাবস্থাপনায় প্রবাসী ও এলাকাবাসির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মতিউল্লাহ ছুপানি জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মুহাম্মদ নঈম উদ্দিন হোসাইনী। হাফেজ মুহাম্মদ শাহ নেওয়াজের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন শায়েরে আহলে সুন্নাত মাওলানা কারী তারেক আবেদীন কাদেরী। এতে বিশেষ বক্তার বক্তব্য রাখেন মাওলানা কাজী ওমর ফারুক আজোমী, বক্তব্য রাখেন মাওলানা রায়হান উদ্দিন কাদেরী। মাহফিলে প্রধান বক্তার আগমন দেখে দুর দুরান্ত থেকে শতো শতো আশেখ ভক্ত আস্তে থাকেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে দেশ বিদেশের হাজার হাজার মুসলিম জনতা অংশ নেন। এসময় প্রধান অতিথি হিসেবে যোগদান করলেন ২১নং খিরাম ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মদ সোহরাব হোসাইন সৌরভ। এ সময় উপস্থিত ছিলেন – মাওলানা মামুন উদ্দীন, আক্কাস আলী, আলহাজ্ব রাশেদুল আলম, জসিম উদ্দিন, রিটন, নাজিম, জসিম, মানিক। পরিশেষে মাহফিলের সভাপতির সমাপনী বক্তবেই বলেন এই প্রথম বার মসজিদের নতুন ময়দানে মাহফিল অনুষ্ঠিত করায় দেশ বিদেশের সর্বস্তরের মুসল্লীরা অনেক খুশি ও আল্লাহর দরবারে তারা শুকুরিয়া আদায় করেন,সংগঠনের সভাপতি দিল মুহাম্মদ কালু সওদাগর ও সাধারণ সম্পাদক নঈম উদ্দিন মেম্বার উপস্থিত সর্ব সাধারণ ও বিষেশ করে এলাকার ছাত্র ও যুব সমাজ যারা নিরলস পরিশ্রম করে মাহফিল সু-শৃঙ্খল ভাবে মাহফিল পরিচালনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া কামনা করেন। পরিশেষে দেশ বিদেশের প্রবাসী ভাইদের দোয়া কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 July 2026

ফটিকছড়ি দক্ষিণ খিরাম মতিউল্লাহ ছুপানি মসজিদ ময়দানে শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

www.promothalo.com
19 July 2026

ফটিকছড়ি দক্ষিণ খিরাম মতিউল্লাহ ছুপানি মসজিদ ময়দানে শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

www.promothalo.com