বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শেষ

রিপোর্টারের নামঃ / ৩৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শেষ
মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো:-পিআইবির মহাপরিচালক *ফারুক ওয়াসিফ* বলেছেন “প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে। এআই ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার সহায়ক প্রযুক্তি। প্রতিটি তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই অপরিহার্য।”
শুক্রবার, ১৭ জুলাই দুপুরে রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠান হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন – আরইউজে এর তত্ত্বাবধানে পিআইবি আয়োজিত।
. প্রশিক্ষণের বিষয়:এআই ব্যবহার: তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ, সংবাদ লেখা, অনুবাদ, সারসংক্ষেপ, অনুসন্ধানী রিপোর্ট
– *ফ্যাক্ট চেকিং*: ছবি-ভিডিও যাচাই, রিভার্স ইমেজ সার্চ, OSINT, মেটাডেটা, জিওলোকেশন: এআই ব্যবহারে কপিরাইট, তথ্যের গোপনীয়তা, দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার
– *মূল কথা*: এআই সাংবাদিকের বিকল্প নয়, এটি সহায়ক টুল। AI থেকে পাওয়া তথ্য যাচাই করেই প্রকাশ করতে হবে।
অংশগ্রহণে রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক প্রশিক্ষণ নেন এবং সনদপত্র পান।

*অন্যান্যদের বক্তব্য:*
– *অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী*: ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং এখন সময়ের দাবি
– *আরইউজে সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল*: প্রযুক্তিনির্ভর সময়ে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই
– *প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন*: এআই দিয়ে কাজ সহজ হলেও যাচাই ছাড়া সংবাদ নয় বলে মন্তব্য করেন।
পিআইবির মহাপরিচালক আরও বলেন, সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কাজ করে যাচ্ছে। দক্ষ ও প্রযুক্তি-সচেতন সাংবাদিকরাই জবাবদিহিমূলক গণতান্ত্রিক সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
17 July 2026

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শেষ

www.promothalo.com
17 July 2026

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শেষ

www.promothalo.com