মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রফেসর পাড়ায় বিদ্যুতের মেইন ড্রপ লাইনে শর্ট সার্কিট থেকে অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এড়ানো গেছে। সোমবার (৬ জুলাই) এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রফেসর পাড়ার বাসিন্দা মৃত ঠান্ডু মাস্টারের স্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগের মেইন ড্রপ তারে হঠাৎ শর্ট সার্কিটের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রচণ্ড স্পার্কিংয়ের পর তারটি ছিঁড়ে একই এলাকার বাসিন্দা আব্দুল হালিম খন্দকারের বসতবাড়ির নতুন টিনের ছাদের ওপর পড়ে। এতে টিনের ছাদ ক্ষতিগ্রস্ত হয় এবং মুহূর্তেই আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর আশঙ্কা ছিল, যে কোনো সময় আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটার পর স্থানীয়রা দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলেন এবং বিদ্যুৎ বিভাগকে খবর দেন। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে অল্পের জন্য বসতবাড়ি, পার্শ্ববর্তী স্থাপনা ও মানুষের প্রাণহানির মতো বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও পুরোনো বিদ্যুৎ লাইন সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের মতে, সময়মতো রক্ষণাবেক্ষণ করা হলে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতো না। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রফেসর পাড়ার বিদ্যুৎ লাইন পরিদর্শন, ঝুঁকিপূর্ণ তার ও সংযোগ পরিবর্তন এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

রিপোর্টারের নামঃ / ১৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

  1. তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রফেসর পাড়ায় বিদ্যুতের মেইন ড্রপ লাইনে শর্ট সার্কিট থেকে অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এড়ানো গেছে। সোমবার (৬ জুলাই) এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
    স্থানীয় সূত্রে জানা যায়, প্রফেসর পাড়ার বাসিন্দা মৃত ঠান্ডু মাস্টারের স্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগের মেইন ড্রপ তারে হঠাৎ শর্ট সার্কিটের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রচণ্ড স্পার্কিংয়ের পর তারটি ছিঁড়ে একই এলাকার বাসিন্দা আব্দুল হালিম খন্দকারের বসতবাড়ির নতুন টিনের ছাদের ওপর পড়ে। এতে টিনের ছাদ ক্ষতিগ্রস্ত হয় এবং মুহূর্তেই আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর আশঙ্কা ছিল, যে কোনো সময় আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
    প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটার পর স্থানীয়রা দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলেন এবং বিদ্যুৎ বিভাগকে খবর দেন। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে অল্পের জন্য বসতবাড়ি, পার্শ্ববর্তী স্থাপনা ও মানুষের প্রাণহানির মতো বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
    এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও পুরোনো বিদ্যুৎ লাইন সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের মতে, সময়মতো রক্ষণাবেক্ষণ করা হলে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতো না।
    এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রফেসর পাড়ার বিদ্যুৎ লাইন পরিদর্শন, ঝুঁকিপূর্ণ তার ও সংযোগ পরিবর্তন এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
06 July 2026

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রফেসর পাড়ায় বিদ্যুতের মেইন ড্রপ লাইনে শর্ট সার্কিট থেকে অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এড়ানো গেছে। সোমবার (৬ জুলাই) এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রফেসর পাড়ার বাসিন্দা মৃত ঠান্ডু মাস্টারের স্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগের মেইন ড্রপ তারে হঠাৎ শর্ট সার্কিটের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রচণ্ড স্পার্কিংয়ের পর তারটি ছিঁড়ে একই এলাকার বাসিন্দা আব্দুল হালিম খন্দকারের বসতবাড়ির নতুন টিনের ছাদের ওপর পড়ে। এতে টিনের ছাদ ক্ষতিগ্রস্ত হয় এবং মুহূর্তেই আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর আশঙ্কা ছিল, যে কোনো সময় আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটার পর স্থানীয়রা দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলেন এবং বিদ্যুৎ বিভাগকে খবর দেন। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে অল্পের জন্য বসতবাড়ি, পার্শ্ববর্তী স্থাপনা ও মানুষের প্রাণহানির মতো বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও পুরোনো বিদ্যুৎ লাইন সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের মতে, সময়মতো রক্ষণাবেক্ষণ করা হলে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতো না। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রফেসর পাড়ার বিদ্যুৎ লাইন পরিদর্শন, ঝুঁকিপূর্ণ তার ও সংযোগ পরিবর্তন এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

www.promothalo.com