মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সগুনা মৌজার জমি নিয়ে বিরোধ: তদন্তে হাজির হচ্ছেন না অভিযুক্তরা, তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব

বার্তা সম্পাদক / ৩৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

তাড়াশ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের সগুনা মৌজার ১০১ শতাংশ জমিকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩-এর ৬ ধারায় দায়ের করা মামলার তদন্ত চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, তদন্তের স্বার্থে একাধিকবার নোটিশ দেওয়া হলেও অভিযুক্ত জসীমউদ্দীন গং এখন পর্যন্ত তদন্তে হাজির হননি।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সগুনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন হায়দার বলেন, “অভিযুক্ত পক্ষকে একাধিকবার অফিসে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত উপস্থিত হননি। এক পক্ষের বক্তব্য শুনে তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব নয়। উভয় পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।”
বাদী পক্ষের দাবি, তাদের বাবা আব্দুল হালিম-এর নামে জমির খারিজ বহাল থাকা অবস্থায় তার চাচারা বেআইনিভাবে ওই জমি নিজেদের নামে খারিজ করে নেন। পরে একটি মিস কেসের মাধ্যমে জসীমউদ্দীন খন্দকার-এর নামে হওয়া খারিজ বাতিল হয় এবং আব্দুল হালিম-এর নামে খারিজ পুনর্বহাল করা হয়। এরপর জসীমউদ্দীন খন্দকার পুনরায় একটি মিস কেস দায়ের করলেও সেটি নামঞ্জুর হয়। পরবর্তীতে আব্দুল হালিমের ওয়ারিশগণ তাদের প্রাপ্য ১০১ শতাংশ জমি আইনানুগভাবে নিজেদের নামে খারিজ করে নেন।

সরেজমিন তদন্তকালে উপজেলা ভূমি অফিসের কানুনগোর উপস্থিতিতে স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, আব্দুল হালিম জীবিত থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল করতেন। তাদের দাবি, সম্প্রতি ওই জমিতে উৎপাদিত সরিষার ফসলও তুলে নিয়ে যাওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
30 June 2026

সগুনা মৌজার জমি নিয়ে বিরোধ: তদন্তে হাজির হচ্ছেন না অভিযুক্তরা, তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব

www.promothalo.com
30 June 2026

সগুনা মৌজার জমি নিয়ে বিরোধ: তদন্তে হাজির হচ্ছেন না অভিযুক্তরা, তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব

www.promothalo.com