মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

রাউজানে আবারও খুন, জেটাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই নিহত

রাউজান প্রতিনিধি / ২৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২৯ জুন, ২০২৬

 

রাউজান চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে জেঠাতো ভাইয়ের হামলায় মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দুপুরে হলদিয়া ইউনিয়নের জানিপাথর বাজার এলাকায় মন্নান সওদাগরের সঙ্গে তার জেঠাতো ভাই শাহাজানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে শাহাজান একটি কাঠের টুকরো দিয়ে মন্নানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে মন্নান ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। নিহত মন্নান হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ লোকমান সওদাগরের ভাই বলে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্ত শাহাজান এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে রাউজান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাম্প্রতিক সময়ে হলদিয়া ইউনিয়নসহ পুরো রাউজান এলাকায় একের পর এক সহিংস ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক বিরোধ, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরেই হলদিয়া ইউনিয়নে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে জমি বিরোধ এবং রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে কয়েকটি প্রাণহানির ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং এলাকায় আইনশৃঙ্খলা জোরদারের দাবি জানিয়েছেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
29 June 2026

রাউজানে আবারও খুন, জেটাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই নিহত

www.promothalo.com
29 June 2026

রাউজানে আবারও খুন, জেটাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই নিহত

www.promothalo.com