সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও: / ৮৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২৭ জুন, ২০২৬

মোঃ রুবেল রানা, স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের লোলপুকুর ডি.এম. উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুধা বালা (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ও বোনসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সুধা বালা বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামের বাসিন্দা এবং ধীরেন সিংহের স্ত্রী। আহতরা হলেন তার ছেলে সারজেন সিংহ এবং বোন মেজানি রানী। দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিকে খবর দিলে দ্রুত সয়মের মধ্যে আহত দুজনকে বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠানের মেহমান আনতে সুধা বালা তার ছেলে ও বোনকে নিয়ে মোটরসাইকেলে করে নেকমরদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লোলপুকুর ডি.এম. উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই সুধা বালার মৃত্যু হয় এবং অপর দুইজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় জনতা ট্রাকের চালক ও হেলপারকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
27 June 2026

বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২

www.promothalo.com
27 June 2026

বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২

www.promothalo.com