সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের প্রধান উপদেষ্টা- বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক পৌরকাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার’কে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
/ ৮৫
বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“নিয়মিত হাঁটুন শরীর সুস্থ রাখুন, সু-স্বাস্থ্যই সকল সুখের মূল” এই শ্লোগান নিয়ে মাদকমুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সিরাজগঞ্জ পৌরশহরের যমুনা নদীর পাড়ের রাস্তা দিয়ে নিয়মিত হাটাহাটা ও ব্যায়াম করা “ভোরের পাখি ফিটনেস ক্লাব”
সিরাজগঞ্জ এর প্রধান উপদেষ্টা- বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সংগঠক, সাবেক পৌরকাউন্সিলর, হাজী মোঃ আব্দুস সাত্তার – সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ খ্রিঃ এর অর্ডিনারি গ্রুপে পরিচালক পদে তিনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ায়- উক্ত সংগঠনের পক্ষ থেকে হাজী মোঃ আব্দুস সাত্তারকে- শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয় । এতে র্যালি প্রদর্শন আলোচনা ও ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ যমুনা নদীর পাড়ে গড়ে উঠা পৌর শিশু পার্কে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠন প্রধান প্রশিক্ষক সাবেক পৌর কাউন্সিলর তাজউদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা প্রায় শতাধিক সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।