শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

মাদক সেবি ও কারবারিদের বিরুদ্ধে বাঁশখালীতে মানববন্ধন

বার্তা সম্পাদক / ৮১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৪ মে, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম বাঁশখালী (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ মে (রবিবার) বিকেলে ইউনিয়নের আব্দুল্লাহর দোকান সংলগ্ন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় সচেতন নাগরিক, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরওয়ার মাঝি,শোয়েব,হোসাইন মাহমুদু, মিজান, জিল্লু,কাদের,মিয়া, শহীদ,সোহেলসহ আরও অনেকে। বক্তারা বলেন, এলাকায় দিন দিন মাদক সেবন ও ব্যবসা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা অবিলম্বে মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ও কঠোর ভূমিকা কামনা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগ মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সম্মিলিত প্রচেষ্টায় এলাকাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
04 May 2026

মাদক সেবি ও কারবারিদের বিরুদ্ধে বাঁশখালীতে মানববন্ধন

www.promothalo.com
04 May 2026

মাদক সেবি ও কারবারিদের বিরুদ্ধে বাঁশখালীতে মানববন্ধন

www.promothalo.com