শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

মহান মে দিবসে গাজীপুরে শ্রমিকদের র‍্যালি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি

বার্তা সম্পাদক / ৬৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৪ মে, ২০২৬

গাজীপুর প্রতিনিধিঃ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম আইন সংশোধনের দাবিতে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শুক্রবার (১ মে) বিকেলে বোর্ডবাজার এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও স্লোগান দেখা যায়। র‍্যালিতে বক্তারা বলেন, শ্রমিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে, চাকরিচ্যুতি ও নির্যাতন বন্ধ করতে হবে এবং শ্রমিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি শ্রমিক স্বার্থ রক্ষায় বিদ্যমান শ্রম আইন সংশোধন এবং রেশন ব্যবস্থার দাবি জানান তারা।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি মোঃ বিপ্লব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার কংগ্রেস গাজীপুর মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ মানিক এবং গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি মোঃ নাঈমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মানবিক আচরণ নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মহান মে দিবসের চেতনায় শ্রমিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
03 May 2026

মহান মে দিবসে গাজীপুরে শ্রমিকদের র‍্যালি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি

www.promothalo.com
03 May 2026

মহান মে দিবসে গাজীপুরে শ্রমিকদের র‍্যালি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি

www.promothalo.com