শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত  

বার্তা সম্পাদক / ১০২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১ মে, ২০২৬

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:

“দুনিয়ার মজদুর, এক হও এক হও”—এই শ্লোগানকে সামনে রেখে  জামালপুর সরিষাবাড়ীতে  পহেলা মে দিবস অনুষ্ঠিত। মে দিবস উপলক্ষে শুক্রবার সকালে জামালপুর জেলা মোটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন সরিষাবাড়ী উপজেলা শাখায় হেলাল ওস্তাদের সৌজন্যে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন জামালপুর জেলা মোটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকির   হোসেন । উক্ত মিছিল টি পরিচালনা করেন জামালপুর জেলা মোটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম ।

মিছিলটি সরিষাবাড়ি উপজেলা বাসট্যান্ড থেকে শুরু করে স্টেশন রোড হয়ে  পৌরসভা মোড় দিয়ে সরিষাবাড়ী উপজেলা  চত্বরে শেষ হয় । এতে উপজেলার সকল শ্রমিকসহ অন্যান্য পেশাজীবীরা অংশগ্রহণ করে পহেলা মে দিবস উদযাপন করেন ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
01 May 2026

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত  

www.promothalo.com
01 May 2026

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত  

www.promothalo.com