শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন মহি উদ্দিন ||

বার্তা সম্পাদক / ৮৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১ মে, ২০২৬

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. মহি উদ্দিন যোগদান করবেন। তিনি আগামি রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করতে পারেন বলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি সুত্র জানায়। বর্তমানে তিনি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। ব্রান্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাসিন্দা মো.মহি উদ্দিন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে ২০১৭ সালে ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।

চাকরিজীবনের শুরুতেই তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং পরবর্তীতে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেন।

এরপর তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া গমন করেন।
সেখান থেকে ফিরে সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালনকালে তাঁকে কুলাউড়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়। বর্তমানে
সরকারি এক প্রজ্ঞাপনে তাঁকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। ##

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
01 May 2026

ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন মহি উদ্দিন ||

www.promothalo.com
01 May 2026

ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন মহি উদ্দিন ||

www.promothalo.com