শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

রাউজানে শাহ্ এমদাদীয়া গহিরা দায়রা শাখায় স্বেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রবিউল হোসেন রবি / ১৬৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

মোহাম্মদ রবিউল হোসেন রবি রাউজান চট্টগ্রাম

মানবকল্যাণে গৃহিত কর্মসূচির আওতায় গাউছুল আজম মাইজভাণ্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ ছুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় ও নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ববধানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া গহিরা দায়রা শাখার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৯ই এপ্রিল রবিবার  বিকেলে গহিরাস্থ সংগঠনের দায়রা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহিরা দায়রা শাখার সভাপতি মোঃ ইউনুছ মিয়া কোম্পানি। এতে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহ সভাপতি মোঃ সোহেল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সাধারন সম্পাদক ডাক্তার মোঃ তাহসিন, রাউজান উপজেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোঃ নুরুল আলম চৌধুরী, দরবারের খাদেম মোহাম্মদ মিজান, গহিরা দাযরা শাখার সমন্বয়ক মোঃ নাছির উদ্দিন, কদলপুর দায়রা শাখার দারুত্বায়ালীম সম্পাদক মাওলানা হাসান আলী, গহিরা দায়রা শাখার দারুত্বায়ালীম সম্পাদক মাওলানা আমির খসরু, আলীনগর শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন, চিকদাইর শাখার সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাশেদ, সদস্য জামাল উদ্দিন, আব্দুল আজিজ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন গহিরা দায়রা শাখার সদস্য আরিফুজ্জামান ইফতি, আবিদ ঈষান, মোহাম্মদ ইরান, মোহাম্মদ সাগর, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ তাজভীদ সহ আরো অনেকেই। আন্দরকিল্লা রেড ক্রিসেন্ট সোসাইটি ও মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সার্বিক সহযোগীতায় এতে প্রায় ৩০ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং অর্ধ শতাধিক মানুষকে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরে বাদে মাগরিব থেকে সংগঠনের দাযরা প্রাঙ্গণে মাসিক ত্বরিকত ও জিকির মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়। পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 April 2026

রাউজানে শাহ্ এমদাদীয়া গহিরা দায়রা শাখায় স্বেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়

www.promothalo.com
19 April 2026

রাউজানে শাহ্ এমদাদীয়া গহিরা দায়রা শাখায় স্বেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়

www.promothalo.com