শিরোনাম
দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা। বোরহানউদ্দিনে সততার দৃষ্টান্ত: তিন লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরিয়ে দিল অটোচালক কিশোর। বাংলা নববর্ষে বৈরাগ ইউনিয়নবাসীকে শ্রমিক নেতা আব্দুর রহিমের শুভেচ্ছা ঐতিহ্য, সম্প্রীতি ও মানবকল্যাণের অঙ্গীকারে নতুন বছরকে বরণ করার আহ্বান কুড়িগ্রামের টুপামারী জিয়া পুকুর পাড় এখন দৃষ্টিনন্দন পার্কে পরিনত হয়েছে । সংসদকেন্দ্রিক সংস্কার, রাজনৈতিক শালীনতা ও জনকল্যাণে জোর—বাঁশখালীর স্বেচ্ছাসেবক দলের নেতার আহ্বান। দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু। সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ । ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ। নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ। বাঁশখালীতে উত্তর জলদি খলিল শাহ পাড়া মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত।
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

বরিশালের পিরোজপুরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সোহাগ এখন চট্টগ্রামে মস্ত বড় সাংবাদিক

বার্তা সম্পাদক / ৪৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

জেলার স্বরূপকাঠী থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান,চট্টগ্রামের সাংবাদিক পরিচয়দানকারী আকলম গ্রামের একটি মাঠের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে তার বিরুদ্ধে চট্টগ্রামের ইপিজেড থানায় ডিবির ক্যাশিয়ার পরিচয় চাঁদাবাজির অভিযোগে
একটি মামলাও রয়েছে। অন্যদিকে ইয়াবা সহ গ্রেফতার হওয়া আসামিরা
হলেন- বরিশালের ঝালকাঠী থানার রমজানকাঠী গ্রামের শাহজাহান সরদারের ছেলে সোহাগ সরদার ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ইব্রাহিম হোসেন মুন্না।

ওসি বলেন, ২০২১ সালে গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ৭১ বাংলা অনলাইন টিভির সাংবাদিক পরিচয় দেন।

“এ সময় পুলিশ সোহাগের কাছ থেকে ২৫০টি ইয়াবা উদ্ধার করে। তাদের কাছ একটি বড় ভিডিও ক্যামেরা, ৭১ বাংলার স্টিকার লাগানো বুম, মাইক্রোফোন ও পরিচয়পত্র উদ্ধার করা হয়।”

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো তারা চট্টগ্রাম থেকে স্বরূপকাঠীর নেছারাবাদে নিয়ে এসেছে বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।বর্তমানে জামিনে বেরিয়ে এসে অভিযুক্ত মাদক ব্যবসায়ী সেই সোহাগ সর্দার চট্টগ্রামে এসে নিজেকে সাংবাদিক পরিচয়ে চট্টগ্রামের ফুটপাতে ব্যাপক চাঁদাবাজি শুরু করেছে বর্তমানে। সম্প্রতি ইপিজেড থানা দিন বেশপিং সেন্টারে গাড়ি পার্কিং এলাকায় ফুটপাতে দোকানিদের কাছে নিজেকে সাংবাদিক পরিচয় চাঁদা দাবি করেন। এ সময় দোকানিরা তাকে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় সোহাগ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পত্রিকায় ভিডিও সংবাদ প্রকাশ করার হুমকি প্রদর্শন করে। অভিযোগ উঠেছে সোহাগ সদ্দারের বিরুদ্ধে সে চট্টগ্রামের ইপিজেড এলাকায় দীর্ঘদিন যাবত ঝনক প্লাজার
অপজিটে একটি মার্কেটে চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে অসামাজিক কর্মকান্ড নারী দেহ ব্যবসার সাথে জড়িত থেকে পাঁচই আগস্ট এর পর চট্টগ্রাম থেকে পালিয়ে গেলেও। পুনরায় সেই চট্টগ্রামে এসে নিজেকে জামায়াতের কর্মী পরিচয় দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চাঙ্গা করা সহ অনৈতিক ব্যবসার সাথে জড়িত থেকে সাংবাদিকতার প্রভাব খাটিয়ে অপরাধ প্রবণতা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে পত্রপত্রিকায় টেলিভিশনে সংবাদ প্রকাশ করার ভয় দেখিয়ে চট্টগ্রাম শহরে এসে চাঁদাবাজি করার মত তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠেছে।

 

স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত ভুয়া সাংবাদিক চাঁদাবাজ সোহাগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর