শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

প্রমথ আলো / ১৭৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

আমির হোসাইন স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবেরবাজারে ক্লাসিক চেস ক্লাবের বিশাল সংবর্ধনা অনুষ্ঠান ও ১৫তম সাপ্তাহিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধায় জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ভবেরবাজার ক্লাসিক চেস ক্লাব কার্যালয়ে ক্লাসিক চেস ক্লাবের কার্যকরী কমিটির সভাপতি মোঃ খালিক মিয়ার সভাপতিত্বে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও ক্লাসিক চেস ক্লাবের প্রতিষ্ঠাতা শাহ মাহফুজুল করিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব শাহ মোঃ নূরুল করিম, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাংবাদিক আলী আছগর ইমন, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইরাক প্রবাসী সমাজসেবক আবুল হোসেন ভূঁইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, শাহ ফুজায়েল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া, হাজী মোঃ নাজিম উদ্দিন, আব্দুল ওয়াহাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ঐক্য ফোরামের চেয়ারম্যান প্রভাষক জাহিদ হাসান প্রমুখ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে গীতিকার ফিরুজ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ, মোঃ শামসুন্নুর, মোঃ সুহেল আহমেদ, মোঃ শিপু মিয়া, মোঃ মঈনুদ্দিন আহমেদ, আব্দুর রব ওসমানী, শামিনুর রহমান, আব্দুল হামিদ, বশির আহমেদ আলফু, সিফত আহমেদ, তাজুল, ক্লাসিক চেস ক্লাবের পৃষ্ঠপোষক ও পরিচালকবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী লোকজন উপস্থিত ছিলেন।

 

১৫ তম সাপ্তাহিক দাবা টুর্নামেন্টে পুরষ্কারপ্রাপ্তরা হলেন:

১ম পুরস্কার: শাহ মাহফুজুল করিম, ২য় পুরষ্কার: মিরাজ উদ্দিন, ৩য় পুরষ্কার: জসিম উদ্দিন, ৪র্থ পুরষ্কার: শিব্বির আহমেদ।

 

অনুষ্ঠানে জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা সফিক শাহ ও ইরাক প্রবাসী সমাজসেবক আবুল হোসেন ভূঁইয়া কে ক্লাসিক চেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

আগামী ১৭ই এপ্রিল (শুক্রবার) সন্ধায় ক্লাসিক চেস ক্লাবের ১৬তম সাপ্তাহিক টুর্নামেন্ট ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
11 April 2026

জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

www.promothalo.com
11 April 2026

জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

www.promothalo.com