শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

তাড়াশে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীকে কুপিয়ে যখম আহত-৩

অনলাইন ডেস্ক / ১৫৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

তাড়াশ,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার তালম ইউনিয়নের কাশিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত মো ফারুক আহমেদ (৪০), মোছা ফেরদৌসী (৬০), মো শরিফ আলী (২৬)।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মো নান্টু সরদার (৩৫) নামে একজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মো মানিক (৪০), মো মামুন হোসেন (৩৫), মো মালেক আলী (৪৩), মোছা জান্নাতী খাতুন (২৫), মোছা আফরোজা খাতুন (৩৫) গং ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে নান্টু সরদারের বাড়ী ঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে নান্টুর সরদারের বাড়ী ঘর ভাংচুর ও উক্ত তিনজনকে
কুপিয়ে জখম করা সহ নান্টু সরদারকে মারপিটে আহত করে। অহতদেরকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে শত চেষ্টা করেও অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
06 April 2026

তাড়াশে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীকে কুপিয়ে যখম আহত-৩

www.promothalo.com
06 April 2026

তাড়াশে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীকে কুপিয়ে যখম আহত-৩

www.promothalo.com