শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক পঙ্গু রোগীকে হুইল চেয়ার প্রদান।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৮৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক পঙ্গু রোগীকে হুইল চেয়ার প্রদান।

শহিদুল ইসলাম, প্রতি‌বেদক:

এপ্রিল ২০২৬, বুধবার নানিয়ারচর সেনা জোন (১৭ই বেংগল) এর উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নানিয়ারচর জোন কর্তৃক একজন অসুস্থ ও পঙ্গু রোগীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

সকাল ১০: ৩০ ‌মি‌নি‌টের সময় নানিয়ারচর জোন সদরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এবং জোন উপ-অধিনায়ক বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম এর উপস্থিতিতে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে একজন অসুস্থ ও পঙ্গু রোগীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

নানিয়ারচর জোনের আওতাধীন ইসলামপুর বৌ বাজার এলাকার বাসিন্দা শাজাহান খান গাছ থেকে পড়ে গিয়ে উরুর হাড় (ফিমার) ভেঙ্গে গুরুতরভাবে আহত হন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন যাবৎ কষ্ট করে ক্রাচের সাহায্যে চলাফেরা করছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে নানিয়ারচর জোন কর্তৃপক্ষ তাকে একটি হুইল চেয়ার প্রদান করে। হুইল চেয়ার পেয়ে শাজাহান খান অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নানিয়ারচর জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত অসহায় ও দুস্থ জনগণের কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন জনসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সহায়তা প্রদান করা হয়।

এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
01 April 2026

নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক পঙ্গু রোগীকে হুইল চেয়ার প্রদান।

www.promothalo.com
01 April 2026

নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক পঙ্গু রোগীকে হুইল চেয়ার প্রদান।

www.promothalo.com