শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সাংবাদিক পরিচয়ের আড়ালে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণা—বিকুল চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ”

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১০৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬

“সাংবাদিক পরিচয়ের আড়ালে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণা—বিকুল চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিকুল চক্রবর্তী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের সবুজবাগ এলাকায় এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সুব্রত চক্রবর্তী জানান, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মৌলভীবাজার প্রতিনিধি পরিচয়দানকারী বিকুল চক্রবর্তী তার ভাই সুকান্ত চক্রবর্তীকে ফ্রান্স পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লাখ টাকা নেন। এছাড়া শিক্ষা ও বিভিন্ন সনদ তৈরি করে দেওয়ার কথা বলে আরও কয়েক দফায় লক্ষাধিক টাকা গ্রহণ করেন। তবে জাল কাগজপত্রের কারণে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ফ্রান্স দূতাবাস ভিসা আবেদন বাতিল করে।
তিনি বলেন, ভিসা না হওয়ায় চুক্তি অনুযায়ী টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি নানা টালবাহানা শুরু করেন। স্থানীয় সাংবাদিকদের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
সুব্রত চক্রবর্তী আরও অভিযোগ করেন, গত ১০-১১ বছর ধরে বিকুল চক্রবর্তী বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম—যেমন শীতবস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনী ইত্যাদির নামে তার কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নিয়ে আত্মসাৎ করেছেন। এমনকি বিদেশ থেকে আনা স্বর্ণের চেইন, মোবাইল ফোন ও ডিএসএলআর ক্যামেরার মূল্যও পরিশোধ করেননি বলে অভিযোগ করেন তিনি। সব মিলিয়ে প্রায় ১৩-১৪ লাখ টাকা বকেয়া রয়েছে বলে দাবি করেন সুব্রত।
তিনি জানান, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলে স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সর্বশেষ অভিযুক্ত ব্যক্তি ‘টাকা দেব না—যা করার করে দেখান’ বলে হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
এছাড়া দেশে ফিরে টাকা চাইতে গেলে বিকুল চক্রবর্তী তার আত্মীয়দের মাধ্যমে হামলা ও হুমকি দেন বলে অভিযোগ করেন সুব্রত। এ সংক্রান্ত ভিডিও সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি। পরবর্তীতে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে পুলিশি হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে সুব্রত চক্রবর্তী অভিযুক্তকে ‘প্রতারক’ উল্লেখ করে বলেন, তার অর্থে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, সম্মাননা ক্রেস্ট প্রদানসহ নানা কর্মকাণ্ডের আড়ালে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তিনি একজন রেমিট্যান্সযোদ্ধা হিসেবে তার কষ্টার্জিত অর্থ ফেরত এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ সময় তার মা আরতি চক্রবর্তী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
29 March 2026

সাংবাদিক পরিচয়ের আড়ালে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণা—বিকুল চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ”

www.promothalo.com
29 March 2026

সাংবাদিক পরিচয়ের আড়ালে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণা—বিকুল চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ”

www.promothalo.com