শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই পবিত্র দিনটি আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা। আসুন, আমরা সবাই মিলে বৈষম্যহীন, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করি।”

মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনা করে বলেন, “ঈদের এই পবিত্র মুহূর্তে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন এবং দেশকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।”
তিনি দেশের সর্বস্তরের মানুষকে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি তিনি সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

পরিশেষে তিনি আবারও দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈদের আনন্দে ভরে উঠুক সবার জীবন।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
20 March 2026

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান

www.promothalo.com
20 March 2026

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান

www.promothalo.com