শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বাঁশখালীতে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১০৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি_

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে গণঅধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) চাম্বল বাজার মসজিদের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আনছার উদ্দিন এবং সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদ বাঁশখালী উপজেলার সভাপতি তানভিরুল ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে দল মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণঅধিকার পরিষদ একটি সংগ্রামী রাজনৈতিক দল। জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমরা সবসময় আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বাঁশখালী পৌরসভার সভাপতি তহিদুল ইসলাম, সহ-সভাপতি কাউছার মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান, শ্রমিক অধিকার পরিষদ বাঁশখালী উপজেলার সিনিয়র সভাপতি মনিরুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কলিম উদ্দিন, উপজেলা সহ-সভাপতি ডা. মোহাম্মদ নাজু এবং চাম্বল ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সাইমুনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এছাড়াও ছনুয়া, শেখেরখিল, পুইছড়ি, শিলকূপ, সরল, গন্ডামারা, বাহারচরা ও কালিপুর ইউনিয়নের গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 March 2026

বাঁশখালীতে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

www.promothalo.com
19 March 2026

বাঁশখালীতে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

www.promothalo.com