শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বদলগাছী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ২২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বুলবুল আহম্মেদ ( বুলু), বদলগাছী নওগাঁ প্রতিনিধি_

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ. নাসির উদ্দীন বলেন, শ্রমিকেরাই একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। ইসলাম ধর্মে আছে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের শুধু গায়ের জোরে নয়, বরং আদর্শিক জ্ঞানেও বলীয়ান হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার, আমীর মাওলানা মোঃ ইয়াছিন আলী। তিনি বলেন শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলার কৃষিজীবী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা জনাব মো. জাহাঙ্গীর আলম। তিনি সমকালীন প্রেক্ষাপটে শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি এবং চারিত্রিক মাধুর্য বজায় রেখে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ আব্দুস সামাদ এবং উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব স. ম. ফজলুল হক (বাচ্চু) ।
সভাপতিত্ব করেন. জনাব মোঃ আজাহার আলী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বদলগাছী সদর ইউনিয়ন শাখা। সভায় বক্তারা মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ব্যক্তি ও সামাজিক জীবনে তাকওয়া অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সুধীবৃন্দ একসঙ্গে ইফতারে শরিক হন।
বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী নওগাঁ প্রতিনিধি
১৭-০৩-২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর