শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৯৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সদরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

রোববার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নতুন পাড়া আরামবাগ আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস সালাম ঠিকাদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা ঘরের বাইরে তালা লাগিয়ে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়, যা ছিল ভয়াবহ ও প্রাণনাশের উদ্দেশ্যপ্রণোদিত।
ঘটনার সময় ঘরে অবস্থান করছিলেন আব্দুস সালামের স্ত্রী-সন্তানসহ পার্শ্ববর্তী ভাড়াটিয়া মানিক মিয়া ও তার পরিবারের সদস্যরা। স্থানীয়দের আত্মচিৎকারে তারা কোনোরকমে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের মূল্যবান আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের প্রতিনিধি চান মিয়া জানান,
“সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। রাস্তা সরু ও পানির সংকট থাকলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”

ভুক্তভোগী আব্দুস সালাম ঠিকাদার বলেন,
“রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা মেরে আগুন ধরিয়ে দেয়। এতে আমার আধাপাকা একটি ঘর, আসবাবপত্র, একটি মোটরসাইকেল, নগদ প্রায় ৮ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। আমার ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীরাই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।”

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান,“ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি আধাপাকা ঘর ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর