শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

মাতৃভাষা দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত,

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৭৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধি,

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোয়েব শাত ইভান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নাসরিন সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা তনু, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্ল্যা, খাদ্য কর্মকর্তা অনিন্দ কুমার, অধ্যাপক ও সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, সমবায় কর্মকর্তা জান্নাতুল নেছা-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
18 February 2026

মাতৃভাষা দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত,

www.promothalo.com
18 February 2026

মাতৃভাষা দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত,

www.promothalo.com