বিভাগীয় চিফ রাজশাহীঃ
অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।
সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি এলাকার জনগণের প্রত্যাশার প্রতিনিধিত্ব করছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠনিক দক্ষতার জন্য পরিচিত এই বর্ষীয়ান নেতা শপথের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
শপথ অনুষ্ঠান শেষে আজই তিনি গোদাগাড়ী ও তানোরে আগমন করবেন বলে জানা গেছে। এ উপলক্ষে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
তার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে তিনি সফল হবেন—এটাই সবার প্রত্যাশা।