শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিনের ভোট প্রদান ‎

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৫৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ

‎সিরাজগঞ্জ-৩ (তাড়াশ,রায়গড়, সলঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল _৮_টায় তিনি তাড়াশ উপজেলার তালিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন।

‎ভোট দিতে আসার সময় কেন্দ্র এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আমেজ লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত হচ্ছে।
‎ভোট প্রদান শেষে ইলিয়াছ রেজা রবিন সাংবাদিকদের বলেন,

‎“ভোট হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। জনগণের ভোটেই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারিত হয়। আমি আশা করি, মানুষ নির্ভয়ে, স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”

‎তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
‎এ সময় তাঁর সঙ্গে তার স্ত্রী,এবং স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
12 February 2026

সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিনের ভোট প্রদান ‎

www.promothalo.com
12 February 2026

সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিনের ভোট প্রদান ‎

www.promothalo.com