শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের মানবতার ফেরিওয়ালা ডাঃ গোলাম কিবরিয়া’র উদ্যোগ- একবেলার আহার কার্যক্রম

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৭২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে হাসিফোটাতে মানবিক সংগঠন “মানাফ স্মৃতি সংসদ, সিরাজগঞ্জ” এর মানবিক কর্মসূচি “একবেলার আহার” দিয়ে ক্ষুধার্ত অসহায় ও ছিন্নমূল শিশুদের মুখে একটু হাসি ফোটাতে এই কর্মসূচি’র কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সিরাজগঞ্জ শহরের সুপরিচিত চিকিৎসক ডাঃ মোঃ গোলাম কিবরিয়া ব্যক্তিগত প্রচেষ্টায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের গত ছয়মাসপূর্বে- সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডাঃ শিমুল তালুকদার এর উদ্বোধন করেন, । সিরাজগঞ্জ জেলা শহরের ইবি রোডস্থ বাসিন্দা মানবতার ফেরিওয়ালা ডাঃ গোলাম কিবরিয়া একদশক ধরে এইসেবা কার্যক্রম পরিচালিত করে যাচ্ছেন। প্রতিবছর রমজানে শত দরিদ্র, অসহায় ও ছিন্নমূল বসবাস করা রোজাদার ব্যক্তিদের ইফতার করান। করোনাকালীন সময়ে সচেতনতা বৃদ্ধি করেছেন।

আর গ্রীষ্মকালে যখন জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে তখনই এই মানবতার ফেরিওয়ালা ডাঃ গোলাম কিবরিয়া খেটে খাওয়া মানুষদের মাঝে সুপেয় নিরাপদ পানি বিতরণ করেছেন। তিনি ফি না নিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। একবেলা আহার ও ভবিষ্যৎ পরিকল্পনা মানবিক কাজের প্লাটফর্ম মানাফ স্মৃতি সংসদ সিরাজগঞ্জ এর মাধ্যমে গত ৬ মাস ধরে প্রতি শনিবার রাত নয় টার দিকে শতজন অসহায়, পথশিশু ও ছিন্নমূল মানুষের মুখে একবেলা আহার দিতে পেট ভরে উন্নত খাবার পোলাও গোশত বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আসন্ন রমজানে দুই শতাধিক দরিদ্র ও অসহায় রোজাদারকে ইফতার করার ব্যবস্থা করা হবে- ইনশাআল্লাহ। এইসব মানবিক কাজের আমাকে সহযোগিতা করেন আমার সহধর্মিণী নাহার সুলতানা স্মৃতি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
11 February 2026

সিরাজগঞ্জের মানবতার ফেরিওয়ালা ডাঃ গোলাম কিবরিয়া'র উদ্যোগ- একবেলার আহার কার্যক্রম

www.promothalo.com
11 February 2026

সিরাজগঞ্জের মানবতার ফেরিওয়ালা ডাঃ গোলাম কিবরিয়া'র উদ্যোগ- একবেলার আহার কার্যক্রম

www.promothalo.com